সারাদেশে অব্যাহত গুম-খুনের প্রতিবাদে বিকাল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাবেশ করার উদ্যোগ নিয়েছিল ঢাকা মহানগর বিএনপি। এই সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও যোগ দেওয়ার কথা ছিলো।
তবে গুম-খুনের প্রতিবাদে ডাকা বিএনপির এ সভা আটকে দেয় পুলিশ। সবাইকে মিলনায়তন থেকে বের করে তালা ঝুলিয়ে দেয়া হয় গেটে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের সমাবেশে বাধা দিয়েছে। এটা অনৈতিক। তিনি বলেন, আমরা হলরুমে একটা সভা করতে চেয়েছিলাম সরকার তাও করতে দিচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাতে দলের বৈঠকের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিক রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে অবস্থানকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]