দৈনিক যুগান্তরে ‘শহীদ হামযা বিগেডের চার টার্গেট’ শীর্ষক প্রতিবেদনে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল মো. আতিকুর রহমান এ প্রতিবাদ জানায়।

নেতৃবৃন্দ বলেন, 'আবারো ছাত্রশিবিরকে জড়িয়ে বিভ্রান্তিকর কল্পকাহীনি রচনা করেছে যুগান্তর। প্রতিবেদনে বিভ্রান্তির ছড়ানোর জন্য আজিজুল হক নামে একজনকে ছাত্রশিবিরের নেতা উল্লেখ করা হয়েছে। অথচ হালিশহরে আজিজুল হক নামে কোন নেতা দূরে থাক এ নামের কোন সমর্থকও নেই। আর তার সাথে ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্ক নেই।'

তার আরো বলেন, 'ছাত্রশিবির জঙ্গিবাদে বিশ্বাস করেনা। বরং সিমাহীন জুলুম নির্যাতনের পরও ছাত্রশিবির নিয়মতান্ত্রিক পন্থায় এগিয়ে চলছে।'

জনগণ গণমাধ্যমের কাছে সত্য সংবাদ আশা করে উল্লেখ্য করে নেতৃবৃন্দ বলেন, 'কোন ঘটনা ঘটলেই সেখানে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার করতে যুগান্তরের মত কিছু গণমাধ্যম হুমড়ি খেয়ে পড়ে। যা আসল সত্য উদঘাটনে সরাসরি বাঁধার সৃষ্টি করে। অপপ্রচারকারীদের বুঝা উচিৎ কোন গণমাধ্যম থেকে জনগণ কোন মিথ্যা বানোয়াট কল্পকাহিনী আশা করেনা।'

এআই