রাজধানীতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষনিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাজধানীর এক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি সাদেক বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোবারক হোসাইন।
প্রধান অতিথির বক্তব্বে মোবারক হোসাইন বলেন,শিবির বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন যারা মেধাবিদের নিয়ে কাজ করেছে। কিন্তু সরকার শিবিরের পৃষ্ঠপোষকতার পরিবর্তে জুলুম নির্যাতনের মাধ্যমে শিবিরকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে।
আমরা সরকার কে অনুরোধ করব জুলুম নির্যাতন বন্ধ করে শিবিরকে সমৃদ্ধ দেশ গড়ার পরিবেশ করে দিন তাহলে সৎ দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরির মধ্যমে শিবির জাতিকে একটি সমৃদ্ধ দেশ উপহার দিতে সক্ষম হবে।
এসএইচ





