জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ পটুয়াখালীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে উপজেলা নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
গুলশানের নিজ বাসভবনে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে পটুয়াখালীতে জাতীয় পার্টির কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে আ স ম ফিরোজের সন্ত্রাসী বাহিনী। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।’
তিনি আরও বলেন, ‘পটুয়াখালী সদর, দুমকী ও বাউফলে রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে।’
[b]ঢাকা,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
রাজনীতি
ফলাফল ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে চিফ হুইপ: হাওলাদার
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ পটুয়াখালীতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে উপজেলা নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।