কুষ্টিয়া সারকারি কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, কলেজ ছাত্রলীগের একাংশের নেতা আরশেদ আলীর নেতৃত্বে সকাল ১১টায় একটি মিছিল বের হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তারা এ মিছিল বের করেন। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ ক্যান্টিনে এসে মিলিত হন তারা।
এমন সময় অন্তর ও কোয়েল নামে ছাত্রলীগের অপর পক্ষের নেতা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। তখন আরশেদ সমর্থনের কর্মী আশিক, বিপ্লব, মিরাজ ও শুভ মারাত্মক আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল খালেক জানান, এমন একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ [/b]
রাজনীতি
কুষ্টিয়ায় ছাত্রলীগের সংঘর্ষ: আহত ৫
কুষ্টিয়া সারকারি কলেজে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।





