ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম আল-আমীন, সহ-সভাপতি জি এম রুহুল আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফসহ নবগঠিত কমিটির প্রত্যেককে আমাদের আন্তরিক অভিনন্দন।

আমরা আশা করি, নতুন কমিটি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে আরো গতিশীল করবে। দেশে ইসলামের প্রসার ও নাস্তিক্যবাদি এবং ইসলামী বিরোধী শক্তির প্রতিরোধের আন্দোলনকে বেগবান করবে।

দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষা ও ইসলাম বিরোধী শক্তির মোকাবেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পথ চলায় ছাত্রশিবিরের সর্বাতœক সমর্থন থাকবে ইনশাআল্লাহ।

শিবির নেতৃবৃন্দ নতুন কমিটির সদস্যদের সুস্থ্যতা ও রাজনৈতিক জীবনে সাফল্য কামনা করেন।

এসএইচ