বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর বিএনপি।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার রাতে পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি পাওয়া গেছে বলে জানান বিএনপির এক নেতা।

নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেয়ার প্রতিবাদে দু’দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রোববার সব মহানগর ও জেলায় এ কর্মসূচি পালিত হয়।

এসএম