বিডিআর ট্র্যাজেডির নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

বনানী সামরিক কবরস্থানে বিএনপির একটি প্রতিনিধি দল বুধবার বেলা ১১টার দিকে নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের নেতৃত্বে তারা শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, মেজর মিজানসহ দলীয় নেতাকর্মীরা।

এএইচ