বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগের কুশাসন ও বিষাক্ত ছোবলের দংশনে সারাজাতি এখন ক্ষতবিক্ষত। ক্ষমতাসীনরা একদলীয় শাসন দীর্ঘায়িত করতেই রক্তের হোলি খেলায় মেতেছে।
মঙ্গলবার দুপুরে গণম্যাধমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহের কালীগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ইসমাইল হোসেন নিহতের প্রতিবাদে বিএনপির পক্ষে তিনি এই বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই বর্বোরোচিত ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মির্জা ফখরুল আরও বলেন, ক্ষমতাবিলাসে বিভোর হয়ে আওয়ামী লীগ সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের মৌলনীতিগুলোকে মাটি চাপা দিয়েছে। বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা বিষয়ে এতটাই বিমূঢ় হয়ে পড়েছে যে, তারা বেঁচে থাকার গ্যারান্টি খুঁজে পাচ্ছেনা।
তিনি বলেন, ৫ জানুয়ারি পাতানো নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে ক্ষমতা দখল করে অবৈধ ও গণবিচ্ছিন্ন আওয়ামী সরকার গুম, খুন, অপহরণসহ সন্ত্রাসী খেলায় মেতে উঠেছে। আর তারই নিরবচ্ছিন্ন অংশ হিসেবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌরসভার প্রাক্তন প্যানেল মেয়র ও কালীগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ইসমাইল হোসেনকে হত্যা করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসমাইল হোসেনকে হত্যাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
[b]ঢাকা, এমএইচ, ১৩ মে(টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
রক্তের হোলি খেলছে সরকার: ফখরুল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগের কুশাসন ও বিষাক্ত ছোবলের দংশনে সারাজাতি এখন ক্ষতবিক্ষত।





