আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, তিস্তা অভিমুখে লং মার্চের নামে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করতে সরকার ও আওয়ামী লীগের প্রতিটি সদস্যকে সজাগ থাকতে হবে।
শুক্রবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয় এ বিষয়ে তিনি এলডিপি চেয়ারম্যান কর্নেল অলির একটি প্রশংসা পত্রকে প্রমাণ হিসেবে তুলে ধরে বলেন, মীর শওকত আলী লিখিত একটি এসিআরএ লেখা আছে কর্নেল অলি অত্যন্ত সাহসী। যিনি বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা প্রথম জিয়াউর রহমানকে জানান। প্রশংসা পত্রে জিয়াউর রহমানের স্বাক্ষর রয়েছে।
তারেক রহমানের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, তারেক রহমান ক্লাস ওয়ানের বই পড়ে লন্ডনে বসে লাফালাফি করছে। আর বিএনপির এক নেতা এ বিষয়ে বলছেন তারেকের মত পড়াশুনা করতে।
তারেকের মত পড়াশুনা করা মানে ঢাকার স্কুলে ভর্তি হয়ে গ্রামে গিয়ে পরীক্ষা দিয়ে নকল করে পাস করা। এভাবে পড়াশোনা মানে একটু দুর্নীতি, আর মাদক সঙ্গে নিয়ে আসা। এভাবে মির্জা ফখরুলরা পড়াশোনা করতে পারেন।
আওয়ামী লীগের সহ সম্পাদক জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
লং মার্চের নামে নৈরাজ্য করতে দেওয়া হবে না: হাছান মাহমুদ
লং মার্চের নামে নৈরাজ্য করতে দেওয়া হবে না: হাছান মাহমুদ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, তিস্তা অভিমুখে লং মার্চের নামে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। নৈরাজ্যকারীদের কঠোর হস্তে





