পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রক্রিয়া নির্ধারণে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের বৈঠকে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সদস্যরা।

গতকাল বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর দেশের ২৩৪ পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে আরো দুটি পৌরসভায় ভোট গ্রহণের প্রজ্ঞাপন জারি করে ইসি। ফলে এখন ২৩৬ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে।

এমআর