র‌্যাব বিলুপ্তির পক্ষে জনমত গঠনের জন্য লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু করেছেন। এই কর্মসূচি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার অংশ হিসাবে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) অস্ট্রেলিয়ার পক্ষে লাকেম্বার বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচির সূচনা করেন অস্ট্রেলিয়া বিএনপির আহবায়ক ডঃ হুমায়র চৌধুরী রানা।
১লা জুন ১ম দিনে অস্ট্রেলিয়া বিএনপির বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা স্বাক্ষর করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপির সদস্য সচিব রাশেদুল হক মিলন।  
তিনি বলেন, বিএনপির আমলে র‌্যাবের জন্ম হইছে এবং জনগণের প্রশংসা পেয়েছে তাদের ভালো কর্মের জন্য। আজ এই সরকার র‌্যাবকে মানুষ মারার সার্টিফিকেট দিয়েছে। তাই আজ তাদের হাতে দেশের নিরীহ জনগণ মারা যাচ্ছে আর জনগণ বিচার দাবি করলে মামলাও নেওয়া হয়না। এই অবস্থা চলতে পারে না। আমরা প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই র‌্যাব বিলুপ্তির আহবান জানাচ্ছি।
অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ন আহবায়ক নাফিস আহমেদ বলেন, রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন আর তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। র‌্যাবের জন্য অবস্থা ঠিক তেমনি, তারা আজ জনগণের বিরদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরা সাধারণ জনগণের পক্ষ হয়ে এর বিলুপ্তি দাবি করছি।
ছাত্রদল সভাপতি মশিউর রহমান তুহিন বলেন, গত ৭ বছর র্যা ব একটা দানব বাহিনীতে পরিণত হইছে। এই বাহিনীর হাতে সারাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের শত শত নেতাকর্মী গুম করে এবং মেরে রাস্তাঘাঁটে, নদী-নালায়  ফেলে রাখছে। দেশের মানবিধিকার সংঘটন গুলো প্রতিবাদ করলেও সরকার নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য র‌্যাবকে ব্যাবহার করছে।
অনুষ্ঠানের সভাপতি ডঃ রানা এই কর্মসূচিতে প্রত্যেক বাংলাদেশি নাগরিককে অংশ নেওয়ার আহবান জানান এবং দলীয় নেতাকর্মীদের সবার বাসায় গিয়ে স্বাক্ষর সংগ্রহ করতে বলেন।  আগামী দিনে আমাদের জন্মভূমি বাংলাদেশ যাতে  কোনো দানব বাহিনী তৈরি না হয় এই বিষয় সকল নাগরিককে প্রতিবাদ মুখর হওয়ার আহবান জানান।
এ ছাড়াও কর্মসূচিতে বিএনপি নেতা আশরাফুল ইসলাম, আবুল কাশেম, আবুল কাশেম দিপু, জাহাঙ্গীর আলম, হাশেম আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]