আশুলিয়ায় সংঘটিত ব্যাংক ডাকাতির ঘটনার সাথে জামায়াত-শিবিরকে জড়িয়ে 'মিথ্যা' প্রচারণা চালানোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ আজ (২৩ এপ্রিল বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, পুলিশ কর্মকর্তা কোন রকম তদন্ত ছাড়াই সরকারি দলের নেতাদের মত জামায়াত-শিবিরের বিরুদ্ধে বানোয়াট বক্তব্য দিয়েছেন। নিজেদের ব্যর্থতা ঢাকা দেয়া ও প্রকৃত অপরাধীদের আঁড়াল করার হীন উদ্দেশ্যেই তিনি এ ধরনের মিথ্যা বক্তব্য প্রদান করেছেন।
তিনি বলেন, এভাবে জামায়াতে ও ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
জেএ





