আজকের এই দিনটি কলঙ্কময় দিন। এই দিনে এক বছর আগে আমরা ভোটের অধিকার হারিয়েছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

আজ বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী সংগঠন আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, এ সরকার জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সরকার। তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। সড়কপথ, রেলপথ এবং নৌপথসহ সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে সাড়া দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ আজ মুক্তভাবের চিন্তা করতে চায় কিন্তু এ আওয়ামী লীগ সরকার তা সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে। যদি স্বাধীনতাকে সত্যিকারে রুপ দিতে হয় তাহলে এই আওয়ামী সরকারকে সড়াতে হবে।

 

ফখরুল বলেন, ৫ জানুয়ারি নির্বাচন কোন নির্বাচন ছিলো না তা ছিল একটি তামাসাপুর্ণ নির্বাচন। গণতন্ত্র নয় উন্নয়নেই মূল কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে। সরকার বিজিবি, র‌্যাব, পুলিশের ছত্রছায়ায় সাড়া দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের অধিকার কবর দিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে।

 

সভায় রুহুল আমিন সভাপতিত্বে আরো বক্তব্য দিয়েছেন শফিউল আলম প্রধান ও অন্যান্য নেতারা।

 

এসএইচ