ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ড.শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডের নামে ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদে দেশ ব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে শিবির।

ঢাকা মহানগরী পূর্ব শাখা ছাত্রশিবির সকাল ৯টায় খিলাগাঁও ফ্লাইওভার এলাকা থেকে মিছিল শুরু করে। এতে নেতৃত্বদেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ও মহানগরী সেক্রেটারি এম শামিম। আরও উপস্থিত ছিলেন, মহানগরী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, সাহিত্য সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আবদুল কাদের, এইচআরডি সম্পাদক ইমাম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক আশ্রাফ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকা মহানগরী দক্ষিণ শাখা শিবির যাত্রাবাড়ী এলাকা থেকে মিছিল শুরু করে সকাল সাড়ে ৯টায়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত, শাখা সেক্রেটারী মাইন উদ্দিন মৃধা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালেদ মাহমুদসহ অনেকে।

ঢাকা মহানগরী পশ্চিম শাখা রাজধানীর মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে। সকাল ৯টায় মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিরপুর ১০ নাম্বার থেকে শুরু হয়ে ১১ নাম্বারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক শেখ এনামুল কবিরের। আরও উপস্থিত ছিলেন শাখা সভাপতি তামিম হোসেন, সেক্রেটারী সাইদুর রহমান স্বপন, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলিম, এইচ আরডি সম্পাদক মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাক মহানগরী উত্তর শাখা বিক্ষোভ মিছিল শুরু করে সকাল ১০টায় বাড্ডা এলাকা থেকে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করে। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, শাখা সভাপতি এম ফয়সাল পারভেজ, এইচআরডি সম্পাদক কামরুল হাসানসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রশিবির।

শনিবার সকাল ৯টায় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মাসদাইর কবরস্থান এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি গভমেন্ট গার্লস কলেজের সামনে এসে প্রতিবাদ সভা করে।
সভায় বক্তারা বলেন, সরকার যতই নির্যাতন করুক ইসলামী আন্দোলন তার লক্ষ্যে পৌছাবেই। সাহাবিদের জীবনে এর চেয়ে কঠিন নির্যাতন এসেছিল। বাতিলের শক্তি তখনো ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। পারেনি। এখনো পারবে না। আল্লার এ জমিনে আল্লার আইন বাস্তবায়নে আমরা পিছু হটবো না।
সরকারকে হুশিয়ার করে বক্তারা বলেন, নির্যাতনের মাত্রা যত বাড়বে আন্দোলনের মাত্রা তার চেয়ে বেশি বাড়বে। অনতিবিলম্বে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিকে মুক্তি দিতে হবে। না হলে এমন জবাব দেয়া হবে যা অবৈধ ক্ষমতা থেকে ছিটকে পরবেন।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ