সারাদেশে চলমান ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

রোববার সকালে মহানগরীর সেক্রেটারি আহমেদ ইমতিয়াজের নেতৃত্বে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের করে শিবির নেতাকর্মীরা।

এসময় হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে পিকেটিং করে ও রাস্তায় আগুন দেয় স্থানীয় শিবির নেতাকর্মীরা।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিবিরের মানব উন্নয়ন সম্পাদক তারেক হাসান, শিবির নেতা আব্দুস সালাম, মোনাব্বির, ছাত্রনেতা শাকির বিন হোসাইন প্রমুখ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সেক্রেটারি বলেন, সরকারের সকল চক্রান্ত মানুষ মেনে নিতে না চাওয়ায় গুম, খুন ও বিভিন্ন অত্যচারের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার যে স্বপ্ন দেখছে, এ দেশের ছাত্রজনতা তা হতে দিবে না।

এআর