জেলা জাতীয় পার্টির সেক্রেটারি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীসহ  অর্ধশতাধিক জাপা নেতা-কর্মী বিএনপি যোগ দিয়েছেন।
সোমবার রাত ৮টা ৫০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে ঠাকুরগাঁওয়ের ৬৮ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারী জাপার অন্য নেতা-কর্মীরা হলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রচার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলার সভাপতি মো. মোশাররফ হোসেন প্রমুখ।
ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর