বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক প্রতিনিধি দল।
শুক্রবার ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিনের নেতৃত্বে একদল শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিদল সন্ধায় ৭টা ১৫মিনিটের সময় তার কার্যালয়ে প্রবেশ করেন।
প্রতিনিধিদলে রয়েছেন- ঢাবি প্র-ভিসি অধ্যাপক আ ফ ম ইউছুফ হায়দার, সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খাঁন, অধ্যাপক এবি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আক্তার তকি, বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই সিকদার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফর উল্লাহ চৌধুরী প্রমূখ।
এমএ/এমকে





