চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার রাতে বিএনপি ও জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
জীবননগর ও আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে,চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানের নেতৃত্বে আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আঠারোখাদা গ্রামের হাবিবুর মেম্বারের ছেলে ও জামায়াতের ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ (৪৮),বকশিপুর গ্রামের তাইজাল মন্ডলের ছেলে জামায়াতের ওয়ার্ড সাধারণ সম্পাদক আশরাফ আলী (৪৩) আটক করা হয়।
এছাড়া ছাত্তার আলীর ছেলে বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক খবির উদ্দীন (৩১),বোয়ালমারি গ্রামের মরহুম আফছার উদ্দীনের ছেলে বিএনপিকর্মী হিট্টু মিয়া (৩৫) এবং জীবননগর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান (৩০),করম আলীর ছেলে ছাদেক আলী (৩৫),লস্কর মালিতার ছেলে রুহুল মালিতা (২৮) ও আলি আহম্মেদের ছেলে রহিদুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।
কুমারী ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল কাদের জানান,উপজেলা নির্বাচন ঘিরে তাদের নেতাকর্মীদের হয়রানি করার জন্য গ্রেফতার এবং বাড়ি বাড়ি তল্লাশি করছে প্রশাসনের লোকজন।
পুলিশ সুপার রশীদুল হাসান জানান, যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে থনায় বিভিন্ন মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]