কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি এবং ব্যবসায়ী নেতা খন্দকার রাশিদুজ্জামান দুদু’র প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এ জন্য তাঁর মরদেহ সকাল পৌঁনে ১০টায় সংসদ ভবনে আনা হয়েছে।
তাঁর জানাজার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাজায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন।
প্রসঙ্গ বুধবার সকাল সাতটায় রাশিদুজ্জামান দুদুর মৃত্যু হয়।
[b]ঢাকা,৭ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]