ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজ নিয়ে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুপ মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, "ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ্জকে কঠাক্ষ করে আব্দুল লতিফ সিদ্দিকী শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বের প্রতিটি মুসলমানের কলিজায় আঘাত করেছেন। এ বক্তব্যের মাধমে সে ইসলামী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।"

এতে আরো বলা হয়, "মুসলমানদের ঈমান-আকিদাহ নিয়ে খেলা করবেন না। এর আগেও তসলিমা নাসরিন ও সালামান রুশদিরা ইসলামকে নিয়ে কঠাক্ষ করে ছাড় পাননি। ইসলাম প্রিয় ছাত্রজনতার গণপ্রতিরোধে লজ্জা ও ধিক্কারের সাথে তাদের দেশ ত্যাগ করতে হয়ে ছিল। এবারও তার ব্যতিক্রম হবে না। মুসলমানদের রোষানল থেকে বাঁচতে হলে অবিলম্বে তাকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে।"

জেডআই