শিবির নেতাকর্মীরা আমাদের কর্মীদের পা থেকে পায়ের গোড়ালী আলাদা করেছে। এবার শিবিরের নেতাকর্মীদের পেলে তাদের গলা থেকে মুণ্ডু আলাদা করা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ নেতারা।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় কেন্দ্রীয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহী এবং সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তারা বলেন, যদি ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নেতারা আন্দোলন ও ধর্মঘটের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অচল করে দেবে।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাকের পরিচালনায় ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দীর সভাপতিত্বে সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক শওকতুল ইসলাম ও শিহাব উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি, তথ্য ও গবেষণা সম্পাদক এরশাদুর রহমান চৌধুরী, ক্রীড়া সম্পাদক আবিদ আল-হাসান, উপ-প্রচার সম্পাদক আরিফুর রহমান লিটন, পাঠাগার বিষয়ক সম্পাদক দেলোয়ার রহমান দিপু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ওয়াহিদুর রহমান জয়, সহ-সভাপতি মিরাজ উদ্দিন মিরাজ ও নাঈম হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাবির হবিবুর রহমান হলের সামনে থেকে ছাত্রলীগের ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহী এবং মাসুদ হাসান নামের অপর এক ছাত্রলীগের কর্মীর পা কেটে আলাদা করে দেয় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের নেতারা বিক্ষোভ মিছিল করে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিবির নেতাকর্মীদের গলা থেকে মুণ্ডু আলাদা করা হবে: ছাত্রলীগ
শিবির নেতাকর্মীরা আমাদের কর্মীদের পা থেকে পায়ের গোড়ালী আলাদা করেছে। এবার শিবিরের নেতাকর্মীদের পেলে তাদের গলা থেকে মুণ্ডু আলাদা করা হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ নেতারা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় কেন্দ্রীয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
যুব ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের কাছে তথ্যনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হলেও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই।
















