আওয়ামী লীগের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। আজ শনিবার বিকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠে ১৯ দলীয় জোট আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশে জঙ্গিবাদের উত্থান হয় এমন দাবি করে বেগম জিয়া বলেন, পুলিশের গাড়ি থেকে জঙ্গি পালিয়ে যাবার দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান, তারা অত্যন্ত সহনশীল। এদেশে এক ধর্মের মানুষের প্রতি আরেক ধর্মের মানুষের রয়েছে শ্রদ্ধা ও সম্মান।
রাতে আঁধারে মন্দিরে হামলা থেকে শুরু করে আওয়ামী লীগের সন্ত্রাসী দেশে খুনের রাজত্ব কায়েম করেছে এমন দাবি করে বেগম জিয়া বলেন, এদেরকে আর এক মুহুর্তও ক্ষমতায় থাকতে দেয়া হবে না।
[b]ঢাকা, ০১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
'আ.লীগের হাতে কোনো ধর্মের লোকই নিরাপদ নয়'
আওয়ামী লীগের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া। আজ শনিবার বিকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠে ১৯ দলীয় জোট আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।