দেশ ও গণতন্ত্র রক্ষায় ২৭ তারিখে গাজীপুরের সমাবেশকে যে কোন মূল্যে সফল করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি।

শুক্রবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ মন্তব্য করেন।

নেতৃদ্বয় আরো বলেন, দেশের যে কোন ক্রান্তিকালে ছাত্রদল পূর্বে যেমন বলিষ্ট ভূমিকা রেখেছে ঠিক তেমনিভাবে ২৭ তারিখের সমাবেশকে সফল করার মাধ্যমে ছাত্রদল তার ঐতিহ্যকে আগের মতই সমুন্নত রাখবে।

নেতৃদ্বয় ঢাকা এবং ঢাকার আশেপাশের সমস্ত জেলা ইউনিটকে গাজীপুরে উপস্থিত থেকে সমাবেশকে সফল করার নির্দেশ দিয়েছেন।

এসএইচ