পাটুরিয়ার-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চডুবিতে ৩৩ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে তাদের পরিবার-পরিজনদের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।
পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে রোববার দুপুরে সারবাহী কার্গো’র ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে এমভি মোস্তফা-৩ নামে ওই লঞ্চ ডুবে যায়।
এমকে





