বিএনপির আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে দিয়েছেন জাতীয় পার্টির নেতা ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন,সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখতেই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে। এখন মধ্যবর্তী নির্বাচন চাইলে তো হবে না।
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে জাতীয় পার্টির নেতা এসব কথা বলেন।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী পাঁচ বছর পরই নির্বাচন হবে। এ সরকার মেয়াদ পূর্ণ করে বা প্রধানমন্ত্রীর এখতিয়ারের মধ্যে যখন চাইবেন তখন নির্বাচন হবে। তবে সংবিধানের মধ্যে থেকে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সামরিক শাসক এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির এই নেতা বলেন,তার দল গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচনে অংশ নিয়েছে।
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
মধ্যবর্তী নির্বাচন হবে না: আনিসুল
বিএনপির আগাম নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে দিয়েছেন জাতীয় পার্টির নেতা ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন,সংবিধান ও গণতন্ত্র সমুন্নত রাখতেই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে





