বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীসহ নাস্তিক-মুরতাদদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে সম্মিলিত ইসলামী দলসমূহ।

একইসঙ্গে সর্বোচ্চ শাস্তির জন্য আইন পাসেরও দাবি জানিয়েছে তারা।

দাবি আদায়ে রোববার সকালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী দলসমূহের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার বাদ যোহর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে সারাদেশের প্রতি জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে সম্মিলিত ইসলামী দলসমূহ।

এআর