দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ কঠিন সময়ে পেশাজীবিদের সময়োচিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় মনিটর এবং কো-অর্ডিনেটর সম্মেলনে টেলিকনফারেন্সে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান টেলিকনফারেন্সের মাধ্যমে এই ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এর কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পেশাজীবিদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মতো একটি সংগঠনের কাজকে আরো জনকল্যানমূলক এবং গঠনমূক করে তুলবেন বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে কৃষি, স্বাস্থ, শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন প্রকল্প গ্রহন এবং প্রকল্পের কার্যক্রমকে সাফল্যজনকভাবে চালিয়ে নেয়ার মাধ্যমে এই ফাউন্ডেশনকে একটি ব্যাতিক্রমধর্মী জনকল্যানমূলক সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কার্যক্রমকে সঠিকভাবে মূল্যায়ন করে একটি রির্সাচ সেল গঠন করার তাগিদ দিয়ে তিনি বলেন, আপনাদের নিজ নিজ পেশায় দক্ষতার ছাপ রয়েছে। এই দক্ষতাকে আপনারা গবেষণার মাধ্যমে কাজে লাগাতে পারবেন।
তিনি ফাউন্ডেশনের কর্মকর্তাদের কার্যক্রমের প্রশংসা করে বলেন, গনতন্ত্র পুর্নউদ্ধারের আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সম্প্রতি রানা প্লাজার নৃশংস ভবন ধসের ঘটনায় আহতদের স্বাস্থ্য সেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সঙ্গে সম্পৃক্ত চিকিৎসকরা স্বাস্থ্য সেবায় যে উদ্যোগ নিয়েছেন তাতে আমি খুশি হয়েছি।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সঞ্চালনায় এ সভায় তারেক রহমানের সামনে রির্পোট ও পরিচিতি তুলে ধরেন প্রফেসর ড. আবদুর রশিদ, প্রফেসর শহিদুর রহমান, ইঞ্জি. আলী মর্তুজা, প্রফেসর করিম ওয়াহেদ, ইঞ্জি. জাকির হোসেন, ইঞ্জি. নাজিমুল হাসান, ড. সিরাজুস সালেহিন প্রিন্স প্রমুখ।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে: তারেক
দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ কঠিন সময়ে পেশাজীবিদের সময়োচিত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় মনিটর এবং কো-অর্ডিনেটর সম্মেলনে
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়-যাব: প্রধানমন্ত্রী
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
















