বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল কারাগারে বন্দী জনাব মুহাম্মাদ কামারুজ্জামানের শ্যালক ব্যবসায়ী মনোয়ার হোসেন বাবলু ও ভাগ্নে আব্দুল আলীমকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ ২৪ ফেব্রুয়ারী সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
তিনি বলেন, জনাব মুহাম্মাদ কামারুজ্জামানকে সরকার সাজানো মিথ্যা মামলা দিয়ে হত্যার ষড়যন্ত্র করছে। তাকে গত প্রায় ৫ বছর যাবত সরকার অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। তার বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশী চালিয়ে পরিবারের সদস্যগণকে খোঁজা-খুঁজি করে তাদের ওপর মানসিকভাবে নির্যাতন চালিয়েছে।
মকবুল আহমাদ বলেন, জনাব কামারুজ্জামানের শ্যালক মনোয়ার হোসেন বাবলু ও ভাগ্নে আব্দুল আলীমকে আটক করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।
তিনি আরো বলেন, কামারুজ্জামানের পরিবারের ওপর অমানবিকভাবে বেআইনি অত্যাচার-নির্যাতন চালানোর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে গ্রেফতারকৃত মনোয়ার হোসেন ও আবদুল আলীমকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি আহবান জানান।
ইআর





