জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। তাদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আমীর অধ্যাক্ষ এস এম সানাউল্লার নেতৃত্বে গাজিপুরের ভোগড়া এলাকায় বিক্ষোভ মিছিল করে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সহকারি সেক্রেটারি মো.হোসেন আলী, শিবির গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহসহ জামায়াত শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
রফিকুল ইসলাম বলেন, ''সরকার ৫ জানুয়ারি তামাশা ও ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এখন অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে জনগণের উপর দলন-পীড়ন চালাচ্ছে। তারা দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে সাজানো হয়েছে আত্মসম্মানহীন ও দলীয় আজ্ঞাবহ লোকজন দিয়ে।
দেশীয় ও আন্তর্জাতিক মহল যখন তামাশা ও ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তাগিদ দিয়ে যাচ্ছে এবং সর্বস্তরের জনগণ, সকল শ্রেণী এবং পেশার মানুষ যখন এ বিষয়ে সোচ্চার, তখন গণদাবিকে পাশ কাটিয়ে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতেই ঢাকাসহ সারাদেশে গণহারে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার চালানো হচ্ছে।''
তিনি অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক মিয়া গোলম পরওয়ারসহ ১৩ নেতাকর্মী অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
এআই





