জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ইন্তিকালে শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ০২ অক্টোবর ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, বৈচিত্র্যময় সমৃদ্ধ রাজনৈতিক জীবনের অধিকারী জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সাবেক মন্ত্রী জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ২ অক্টোবর শনিবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ্ তাআলা তাঁর জীবনের ভালো কাজগুলো কবুল করুন, গুনাহখাতা ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতবাসী করুন। পরিবারের সদস্যবৃন্দ, আপনজন এবং দলীয় সহকর্মীদেরকে আল্লাহ্ রাব্বুল আলামিন ধৈর্যধারনের শক্তি দান করুন। আমীন। (বিজ্ঞপ্তি)
এইচএন





