জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, স্বামী (এরশাদ)-স্ত্রী (রওশন) দু'জনে শলাপরামর্শ করে ভানুমতির খেল খেলছেন।
রবিবার বিকালে গুলশানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
কাজী জাফর বলেন, এরশাদের অনুমতি নিয়েই রওশান এরশাদ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলেন। এরশাদের হাসপাতালে চিকিৎসা ছিল স্বেচ্ছায় বন্দী থাকার একটি কুটকৌশল।
তিনি অভিযোগ করে বলেন,অতীতেও রওশন এরশাদ হুসেইন মুহাম্মদ এরশাদের অনুমতি নিয়ে একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অর্থ সাহায্য নিয়ে ৪ দলীয় জোট থেকে বের হয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালিয়েছিল।
তিনি আরও বলেন,জাতীয় ঐক্যের ভিত্তিতে নয় বরং মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে শত কোটি টাকা খরচ করে দলীয় স্বার্থে জাতীয় সঙ্গীত আসরের আয়োজন করেছে আওয়ামী লীগ।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]