জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আসন্ন কমিটি উপলক্ষে কর্মী সভা-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল সাড়ে ১১ টায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় ও মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
নতুন কমিটি সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বর্তমানে একটি শক্তিশালী ইউনিট। যারা নতুন নেতৃত্বে আসবেন তারাও বিষয়গুলো খেয়াল করবেন এবং মেনে চলবেন। শুধু মিটিং-মিছিলে থাকলেই হবে না, সাধারণ ছাত্রদের জন্য কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। পরিশ্রম করতে হবে তবেই সফলতা আসবে।
সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেন, আপনার আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন। আমরা সবচেয়ে মেধাবী এবং যোগ্য নেতৃত্ব বাছাই করে আপনাদের উপহার দিতে পারব। তিনি আরো বলেন, খালেদা জিয়া শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল আর শেখ হাসিনা তুলে দিয়েছে খাতা আর কলম।
তিনি সাংবাদিকদেরকে নেতাদের ভূল-ত্রুটিকে ভূল হিসেবে না দেখে গঠনমূলক সমালোচনার করার কথা বলেন।
রাইয়ান/জারিফ





