উত্যক্তকারীরা সমাজের বিষধর সাপ।এদের বিরুদ্ধে নারী-পুরুষ একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে অ্যাকশন এইড আয়োজিত নারীর জন্য নিরাপদ নগরী-শীর্ষক এক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে অ্যাকশন এইডের একটি গবেষণায় বলা হয় নগরের ৪৮ দশমিক ৫ ভাগ নারী গণপরিবহণ, রাস্তা কিংবা জনবহুল এলাকায় চলাফেরা করার ক্ষেত্রে নিরাপত্তহীনতায় ভোগেন।
গবেষণায় অংশ নেয়া ৮১ ভাগ নারী সহায়তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে চান না।
গবেষণার প্রতিবেদনের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, রাতে নারীরা যাতে নিরাপদে চলতে পারেন সেজন্য টহল পুলিশে নারীর সংখ্যা বাড়াতে হবে।
এসএইচ





