দেশে কোনো নির্বাচিত সরকার নেই মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকার জনগণের উন্নয়নে কোনো কাজ করছে না। তারা নিজেরা এতটাই দূর্নীতিতে জড়িয়ে পড়েছে যে সরকারের অর্থমন্ত্রী তা প্রকাশ্যে স্বীকার করছেন। আর দূর্নীতি দমন কমিশন এদের সার্টিফিকেট দেয় তারা নির্দোষ। তাই দুদক এখন দূর্নীতি কমিশনে পরিণত হয়েছে।
বুধবার বিকালে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে জেলা ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাই এই দুদককে দিয়ে দূর্নীতি দমন হবে না। কারণ পদ্মা সেতুর দূর্নীতি নিয়ে যখন কানাডায় তদন্ত হচ্ছে। তখন দুদক বলে দিল সেখানে কোনো দূর্নীতি হয়নি।
বেগম জিয়া বলেছেন, সরকার যে ব্যর্থ তাও স্বীকার করেছেন অর্থমন্ত্রী। উনি বলেছেন আমরা ব্যর্থ। দিও উনার বয়স হয়েছে তবুও উনি মাঝে মাঝে সত্য কথা বলে ফেলেন।
সরকারের কঠোর সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ছাত্রলীগ, যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগ মিলে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশে এখন কোনো বিদেশী বিনিয়োগ হচ্ছে না। কারণ দেশে চলছে লুটপাটতন্ত্র। এজন্য বিদেশীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসে না। গ্
আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, যদিও তাদের কাজ জনগণের সেবা করা। কিন্তু অবৈধ সরকারের নির্দেশে তারা এখন মানুষের নিরাপত্তার বদলে হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পুলিশ এখন মানুষকে পায়ে অস্র ঠেকিয়ে গুলি করে। মানুষকে রিমান্ডের নামে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দিচ্ছে।
র্যাব বিলুপ্তির দাবী আবারো পূণর্ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, র্যাব এখন মানুষ খুন ও গুম করার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু আমরা র্যাব গঠন করেছিলাম সন্ত্রাসীদের দমন করার জন্য। এজন্য আমরা বলেছি এই মানুষ হত্যাকারী র্যাবকে বাতিল করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যাবাদি আখ্যায়িত করে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি জনগণের কাছে ওয়াদা দিয়েছিলেন। যে ঘরে ঘরে চাকরি দেয়া হবে, জিনিসপত্রের দাম কমানো হবে। কিন্তু তিনি কী তার কথা রেখেছেন? রাখতে পারেন নি। এজন্য তিনি মিথ্যাবাদি।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে জনসভায় ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, খেলাফত মজলিশের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।।
এমএইচ





