চট্টগ্রাম মহানগরীর সীতাকুণ্ডউপজেলা জামায়াতের আমীর শফিকুল মাওলাকে ৭ অক্টোবর দুপুরে ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শরাফত আলী ফরাজীকে গত ৫ অক্টোবর রাতে এবং নওগাঁ জেলার রানীনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব আনজির হোসেনকে ৭ অক্টোবর ভোরে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।

আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন,, “বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বহীন করার জন্য সরকার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে ঢুকানো হচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী ইসলামী দল। নেতা-কর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে কখনো কোন আদর্শবাদী ইসলামী দলের আন্দোলন বন্ধ করা যায় না।

জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে। সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে চট্টগ্রাম মহানগরীর সীতাকুণ্ডউপজেলা জামায়াতের আমীর শফিকুল মাওলা ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শরাফত আলী ফরাজীসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ