বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৪৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন আজ রোববার। বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৩ দফায় জাতীয় সংসদের শপথকক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
প্রথম দফায় শপথ নেন আওয়ামী লীগের ৩৮ জন, জাসদের (ইনু) ১ জন ও ওয়ার্কার্স পার্টির ১ জনসহ ৪০ জন নারী সংসদ সদস্য। তারা হলেন, আওয়ামী লীগের তারানা হালিম, অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ, পিনু খান, সানজিদা খানম, নীলুফার জাফরউল্যাহ, সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান্দ বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হ্যাপি বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমাতুজ্জোহরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা ও ফিরোজা বেগম চিনু, জাসদের লুৎফা তাহের ও ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন।
দ্বিতীয় দফায় শপথ নেন জাতীয় পার্টির ৫ জন সংসদ সদস্য। তারা হলেন নুর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, শাহানারা বেগম ও রওশন আরা মান্নান।
সবশেষে ও তৃতীয় দফায় শপথ নেন স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে নির্বাচিত ৩ নারী সংসদ সদস্য কাজী রোজি, অ্যাডভোকেট নূর জাহান বেগম মুক্তা ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল শপথ নেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, বিরোধী দলীয় চিফ হুপ তাজুল ইসলাম চৌধুরী ও সরকার দলীয় হুইপ মো. ইকবালুর রহিম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে ৪৮ জন সংরক্ষিত নারী এমপির গেজেট প্রকাশ করা হয়। সংসদে ৫০টি নারী আসন সংরক্ষিত থাকলেও দুই জনের বিরুদ্ধে আইনি জটিলতা থাকায় বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত ৪৮ জনের নামে গেজেট হয়। ওই ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, বিরোধী দল জাতীয় পার্টির ৫ জন, স্বতন্ত্র ৩ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ জন। আওয়ামী লীগের ১ জন ও জাতীয় পার্টির এক জনের বিরুদ্ধে আইনি জটিলতায় গেজেট হয়নি। তারা বিলখেলাপি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।
[b]ঢাকা, এমআর, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
শপথ নিলেন ১০ম সংসদের ৪৮ নারী এমপি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত নারী আসনের ৪৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন আজ রোববার। বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৩ দফায় জাতীয় সংসদের শপথকক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করান। প্রথম দফায় শপথ নেন আওয়ামী লীগের ৩৮ জন, জাসদের (ইনু) ১
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















