বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অবৈধ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মানুষের মুক্ত চিন্তার পথ বন্ধ করে দিতে চাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবাদ পত্র বন্ধ করে দিয়েছে, সম্পাদককে জেলে আটকে রেখেছে। বিভিন্ন বই প্রকাশ ও প্রচার বন্ধ করে দিয়েছে।
মঙ্গলবার বিকালে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত পুস্তক প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা আজ বই পড়া ছেড়ে দিয়েছি। খবরের কাগজও ঠিক করে পড়িনা, শুধু মাত্র টিভি স্ক্রল দেখে আমাদের কাজ শেষ করি। বই পড়ার কোন বিকল্প নেই।
এ সময় গণতন্ত্রকে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রুপ দিতে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম জানান, আগামী ৩০মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর দিন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগে গঠিত জিয়া স্মৃতি পাঠাগারের উদ্ধোধন করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারন সম্পাদক শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,২৭মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
অবৈধ সরকার মুক্ত চিন্তার পথ বন্ধ করে দিতে চায়: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অবৈধ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে মানুষের মুক্ত চিন্তার পথ বন্ধ করে দিতে চাচ্ছে।





