পল্টন ও মতিঝিলে নাশকতার দুই মামলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ রোববার শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা তার জামিনের আবেদন করেন।
জামিনের আবেদনে বলা হয়, মির্জা আব্বাস আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং মামলায় পলাতক ছিলেন না। তাই সবদিক বিবেচনা করে তাকে জামিন দেয়া হোক।
পল্টন ও মতিঝিলের দুই মামলা তদন্তাধীন অবস্থায় রয়েছে। দুই মামলায় মির্জা আব্বাস তিন নম্বর আসামি।
এর আগে ৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা আব্বাস। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএইচ