বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে সোমবার সকালে গুলশানে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা উত্তর মহিলা লীগ।

জানা গেছে, সোমবার সকাল পৌনে ১১ টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় অভিমুখে মহিলা লীগের নেত্রীরা একটি মিছিল বের করে। এরপর সাড়ে এগারটা পর্যন্ত ৯০ নম্বর সড়কের মাথায় বিক্ষোভ করেন। এসময় তারা হরতাল-অবরোধের প্রতিবাদে বিভিন্ন ম্লোগান দেন এবং চলমান সহিংসতার দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর চাপান।

বিক্ষোভ মিছিল শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাধা উপেক্ষা করে ৮৬ নম্বর সড়কে ঢুকে পড়েন। শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে নেত্রীরা ফিরে যেতে বাধ্য হন।

এদিকে ৮৬ নম্বর সড়কে সাধারণ মানুষ ও যান চলালচল পুলিশ নিয়ন্ত্রণ করছে। সেখানে র‌্যাব, গোয়েন্দা পুলিশ, আমর্স পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।

জেআই