ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য এ কমিটি করা হয়েছে।

শনিবার রাতে ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

উত্তরে মো. মিজানুর রহমান সভাপতি এবং মো. মহিউদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সহ সভাপতি হয়েছেন আসিফ উল্লাহ মিথুন এবং যুগ্ম সম্পাদক পদ পেয়েছেন মো. ইব্রাহিম। মো. ইমাম হোসেন ও সালমান খান প্রান্ত সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।

অন্যদিকে দক্ষিণে মো. বায়জিদ আহম্মেদ খান সভাপতি এবং মো. আব্বির হোসেন সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। এই শাখায় ঘোষিত কমিটির তিন সহ-সভাপতি হচ্ছেন, মো. মহসিন আহম্মেদ, মহিউদ্দিন চৌধুরী বাবু এবং জহিরুল ইসলাম জহির।

যুগ্ম সম্পাদক হয়েছেন মো. আসাদুজ্জামান। এছাড়া আবু হাসান তাপস ও মো. ইমাম হাসান খান সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

এআর