সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।
জানা যায়,তাহিরপুর উপজেলা নির্বাচনে আওয়ামী’লীগের বিদ্রোহী প্রার্থী জিয়া উদ্দিন খন্দকার লিটনের সমর্থকরা প্রচারণার জন্য শ্রীপুর গ্রামে যায়। এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন খানের সমর্থকরা তাদেরকে বাধা দেয় এবং প্রায় দেড় ঘন্টার মত সময় আটকে রাখে। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়।
এই ঘটনার প্রতিবাদে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করতে গেলে সেখানেও তাদেরকে ব্যাপক মারধর করা হয়।
পরে ক্ষিপ্ত হয়ে তারা দল সমর্থিত প্রার্থীর বিভিন্ন প্রচার অফিসে হামলা করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
তাহিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনিসুর রহমান জানান,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্য সংঘর্ষ হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
আ.লীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষ
সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ভোর ৫টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।





