খালেদা জিয়ার পক্ষ থেকে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম জিয়া ডাহা মিথ্যাচার করছেন। উনাকে মিথ্যাচারের এই পাগলামি বন্ধ করতে হবে। ইতিহাসকে নির্বাসনে পাঠিয়ে বা হত্যা করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারেনি। মিথ্যাচারের রাজনীতির এই চক্রান্ত থেকে বেরিয়ে এসে উনি গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবেন বলে আমি আশা করি।
শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান সম্পর্কে ইনু বলেন, যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের অধীনে মেজরের চাকরিতে বহাল থেকে উনি যুদ্ধ করেছেন। পরবর্তীতে উনি প্রমোশন নিয়ে পর্যায়ক্রমে সেনাপ্রধানও হয়েছেন এবং বঙ্গবন্ধু হত্যার পর ৭৫’এ নিজে নিজেই প্রধান সামরিক প্রশাসক হয়েছেন।
[b]কুষ্টিয়া, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
মিথ্যাচারের পাগলামি বন্ধ করতে হবে: ইনু
খালেদা জিয়ার পক্ষ থেকে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম জিয়া ডাহা মিথ্যাচার করছেন। উনাকে মিথ্যাচারের এই পাগলামি বন্ধ করতে হবে। ইতিহাসকে নির্বাসনে
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
তিস্তা ও পদ্মার পানির হিস্যা আদায়ে যত দূর যেতে হয়-যাব: প্রধানমন্ত্রী
তিস্তা ও পদ্মা নদীতে ব্যারাজ নির্মাণ করে পানির সমস্যা দূর করা হবে এবং পানির হিস্যা আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, ততদূর যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মিত হলে ১৪ জেলার মানুষ উপকৃত হবে। তবে এ জন্য বিএনপির প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।
প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনে থেকেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
















