অবরুদ্ধ দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

শনিবার সকালে চেয়ারপারসনের পক্ষে তার উপদেষ্টা ও ভাষাসৈনিক ড. ইনাম আহমেদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান বিএনপি নেতারা।

এসময় চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মাজেদুল ইসলাম, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতসহ কয়েকশ' নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এর আগে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার ও শফিউরের কবরে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্যান্যবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেও এবার বিশেষ পরিস্থিতির কারণে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় গুলশান কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। আজ বাদ আসর কার্যালয়ের নিচতলায় ওই দোয়া মাহফিল

এআর/জেআই