‘ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে জঙ্গিদের ছিনিয়ে নিয়ে জামায়াত শেষ মরণকামড় দিয়েছে।’ বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার দুপুরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জামায়াত রাজনৈতিক দল হিসেবে নিঃশেষ হয়ে গেছে। তাই এখন তারা মরণকামড় দিচ্ছে।’
তিনি বলেন, ‘জামায়াত কখনোই রাজনৈতিক দল নয়। তারা সন্ত্রাসী গোষ্ঠী। শেষ মরণকামড় হিসেবে তারা আরো অনেক কিছুই করতে পারে। তবে আমাদের সতর্ক থাকতে হবে।’
এসময় সিলেটের বিভাগীয় কমিশনার এ এন এম জিয়াউল আলম ও জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
ময়মনসিংহে জঙ্গি ছিনতাই জামায়াতের মরণকামড়
‘ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে জঙ্গিদের ছিনিয়ে নিয়ে জামায়াত শেষ মরণকামড় দিয়েছে।’ বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার দুপুরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।





