রংপুর বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিয় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার রাতে গুলশানের রাজনৈতিক ‍কার্যালয় এ মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়ে অংশ নেন রংপুর বিভাগের ৮টি জেলায় ৫৮ উপজেলায় নির্বাচিত বিএনপির ২৪ জন উপজেলা চেয়ারম্যান, ১৪ জন ভাইস চেয়ারম্যান, ২৪ জন নারী ভাইস চেয়ারম্যান এবং জামায়াতের ৮ জন চেয়ারম্যান, ৩০ জন ভাইস চেয়ারম্যান এবং ১১ জন নারী ভাইস চেয়ারম্যান।

এতে খালেদার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার জমির‍উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রমুখ।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই