নির্বাচন পরবর্তীতে পাবনার ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা জামায়াত নেতা-কমীদের বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ হামলায় ১০ জন আহত হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
জামায়াত সর্মথিত পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা গোলাম রব্বানী খান জোবায়ের সাংবাদিকদের জানান, তার সমর্থনে নির্বাচন করায় রোববার রাতে উপজেলার বহরপুর গ্রামে আক্কেল আলী বিশ্বাসের বাড়ী আওয়ামী লীগের চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মোখলেছুর রহমান মিন্টু বিশ্বাসের কর্মীরা পুড়িয়ে দিয়েছে। ঈশ্বরদী থেকে দমকল বাহিনী এসে আগুন নেভায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবী করেন।
দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে মিরাজুল ইসলাম, চরমীরকামারি গ্রামের সাবু’র বাড়ীতেও তারা হামলা করে নির্বাচনের পরের রাতে। এছাড়া জামায়াত কর্মীদের ২ টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক ক্ষতি সাধন ও লুটতরাজ করে আওয়ামী লীগ কর্মীরা।
অপরদিকে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর চেয়ে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী বেশী ভোট পাওয়ায় মুলাডলি বাজারে জামায়াত নেতা ডা: মজিবুর রহমানকে (৪০) আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর সশস্ত্র কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেছে। এদিকে, আওতাপাড়া জামায়াত কর্মী মুনসুর আলীর নির্বাচনী ফলাফল ঘোষনার পর পরই তাকে বেধরক প্রহার করেছে বিএনপি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী যাকারিয়া পিন্টুর কর্মীরা।
এব্যাপারে ঈশ্বরদী থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তাদের কাছে এ ধরনের কোন রির্পোট নেই এবং থানায় কেউ অভিযোগও করেনি।
[b]পাবনা, এএমডি, ২৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
ঈশ্বরদীতে জামায়াত নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীতে হামলা, অগ্নিসংযোগ
নির্বাচন পরবর্তীতে পাবনার ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা জামায়াত নেতা-কমীদের বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ হামলায় ১০ জন





