ঈদের আগে বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ায় বিএনপির ধারণা স্পষ্ট হয়েছে যে, বিচার ব্যবস্থা স্বাভাবিকভাবে ও স্বাধীনভাবে কাজ করছে না। সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আজ শনিবার সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির বিষয়ে আন্তর্জাতিক ভাবে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গণতান্ত্রিক যে সকল দেশ রয়েছে তাদেরকে অবহিত করা হবে। আর অন্যয় ভাবে খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে সেই বিষয়টি আন্তর্জাতিক ভাবে নিয়ে আশার জন্য যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমরা দেখেছি যে এবার ঈদুল আজহা কোরবানির পরে যে চামড়া পাওয়া যায় এতিমখানা গুলোর জন্য সবচেয়ে বড় আয়ের একটা উৎস।

তিনি বলেন, সরকার সুপরিকল্পিতভাবে চামড়াশিল্পকে ধ্বংস করতেই এই সংকট তৈরি করেছে। এটা সরকারের ব্যর্থতা।সরকারের উদাসীনতায় ডেঙ্গু ইস্যুতে প্রশাসন ব্যর্থ হয়েছে।

মির্জা ফখরুল আরো বলেন, এতিমখানায় গুলো এই চামড়া থেকে যে মূল্য পায় তা দিয়ে খুব উপকৃত হয় এবং তারা বছরের অর্ধেক সময় এই আয় দিয়ে চলে। এটা সরকারের সম্পূর্ণ উদাসীনতা সরকারের বিশেষ বিশেষ ব্যক্তিদের মদদে একটি সিন্ডিকেট এই কাজটি করছে এবং এটা তারা স্বীকার করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও বলেছেন সিন্ডিকেটের সদস্য যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাদের মদদেই এই সেন্টিকেট ইচ্ছাকৃতভাবে তাদের নিজস্ব স্বার্থে সুপরিকল্পিতভাবে চামড়া শিল্পকে ধ্বংস করে দেয়ার জন্য এই কাজগুলো করছে।


এএস