জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন জীবন বাজী রেখে হলেও ১৮ দলের সাথে থাকবেন। শনিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দিতে এসে তিনি এ প্রতিশ্রুতি দেন।
কাজী জাফর বলেন, সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে সংগ্রামী কাফেলাকে বিজয়ী করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ১৮ দল আজ থেকে ১৯ দলে পরিণত হলো। জীবন বাজী রেখে হলেও এই জোটের সাথে থাকবো।
তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ নিহত। মাতৃভূমির স্বাধীনতা স্বার্বভৌমত্বকে বিশেষ একটি শক্তি মরণ কামড় দিতে চায়। তাই যারা দেশকে ভালোবাসি তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ক্ষমতাসীনদের লক্ষ্য করে কাজী জাফর বলেন, যত চেষ্টাই করুক না কেন ইতিহাস বলে একটি ফুলিঙ্গের মাধ্যমে গণতন্ত্রের জন্য অভ্যুথান ঘটতে পারে।
এরশাদের সমালোচনা করে কাজী জাফর আরো বলেন, এরশাদের ডিগবাজী ও ভাওতাবাজী উপলদ্ধি করে রুখে দাঁড়িয়েছি। কেবল বিবৃতি দিয়েই ক্ষান্ত হইনি। তাকে গঠনতন্ত্রের ৩৭ ধারায় অপসারণ করেছি। তাই আনইনুগভাবে আমাদের জাতীয় পাটিই প্রকৃত জাতীয় পার্টি।
[b]ঢাকা, জানুয়ারি ২৬ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
জীবন বাজি রেখে হলেও ১৮ দলের সাথে থাকবো: কাজী জাফর
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন জীবন বাজী রেখে হলেও ১৮ দলের সাথে থাকবেন। শনিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে যোগ দিতে এসে তিনি এ প্রতিশ্রুতি দেন। কাজী জাফর বলেন, সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে সংগ্রামী কাফেলাকে বিজয়ী করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।





