আওয়ামী লীগ আত্মীয় স্বজন দিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. অলি আহমদ। তিনি বলেন, মন্ত্রীদের মুখে হাসি নেই। বর্তমান সরকার স্থায়ী হতে পারবে না এই আশঙ্কায় মন্ত্রীদের চেহারায় হতাশা দেখা যায়।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণতান্ত্রিক মহিলা দলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অলি আহমদ বলেন, ‘মন্ত্রীর পুত্র-জামাই খুন, গুমের সঙ্গে জড়িত হচ্ছে। সরকার খুন, গুমের দায় এড়াতে পারে না।
১৯দলীয় জোটের এই নেতা বলেন, উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতি করেছে। প্রশাসন এতে সহায়তা করেছে।
কাউন্সিলে অধ্যাপক কারিমা খাতুনকে সভাপতি এবং লাকি হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, যুগ্ম মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
আ.লীগ আত্মীয়-স্বজন দিয়ে দেশ চালাচ্ছে: অলি আহমদ
আওয়ামী লীগ আত্মীয় স্বজন দিয়ে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. অলি আহমদ। তিনি বলেন, মন্ত্রীদের মুখে হাসি নেই। বর্তমান সরকার স্থায়ী হতে পারবে না এই আশঙ্কায় মন্ত্রীদের চেহারায় হতাশা দেখা যায়
বিএনপির প্রতিঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে: কর্নেল অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বিএনপির ঘরে, অর্থাৎ বিএনপির প্রত্যেকটা কর্মীর ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে। কারণ ক্ষমতা হারালে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ
২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন অলি আহমদের
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ও ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ২৫৫ সংসদ সদস্যদের ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি
প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
















